আটোয়ারীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬, ০৩:৫৮ পিএম
আটোয়ারীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পরিষদের সম্মেল্লন কক্ষে চৌকস উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী’র সভাপতিত্বে আলোচনা শুরু হয়। মহান মুক্তিযুদ্ধ সহ ২৫ মার্চ কালো রাতের স্মৃতি রোমন্থন করে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবীর, কৃষি অফিসার মোস্তাক আহমেদ, ওসি মোঃ মতিয়ার রহমান, এলজিইডি প্রকৌশলী মোঃ ফয়সাল, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান, সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন, সহঃ প্রাথঃ শিক্ষা অফিসার মোঃ আঃ মানিক চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ নুরুল ইসলাম, মোঃ জাহেদুর রহমান ও জ্যোতিষ চন্দ্র বর্মন, উপজেলা বিএনপি’র সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল ইসলাম দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল ইসলাম ও মোঃ বদিউজ্জামান মানিক, জুলাই যোদ্ধা মোঃ নাঈম উদ্দীন রাব্বু এবং আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

আপনার জেলার সংবাদ পড়তে