সাংবাদিক জাহাঙ্গীর কিরণের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬, ০৪:১১ পিএম
সাংবাদিক জাহাঙ্গীর কিরণের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

দৈনিক মানব কন্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক জাহাঙ্গীর কিরণের পিতা এবং কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ  ইউনিয়নের চংশোলাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক শামসুদ্দিন মাষ্টার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (২৫ মার্চ) ভোর ৫ ঘটিকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে  তিনি স্ত্রী,  ৫ ছেলে ও দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর চংশোলাকিয়া পচুশাহ্ ফকির জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে চংশোলাকিয়া সামাজিক কবরস্থানে দাফন করা হবে। সাংবাদিক জাহাঙ্গীর কিরণের বাবার মৃত্যুতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে নাছিম খান, সহ সভাপতি এড শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি,কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আল আমিন,মহিনন্দ ইউনিয়নের চেয়ারম্যান মো: লিয়াকত আলী, ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপোষক বীরমুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন,জাতীয়  সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো: রেজাউল হাবিব রেজা, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী, সাধারণ সম্পাদক রিয়াদ হোসাইন, সদর উপজেলা জামায়াতের  নায়েবে আমীর মো:নূর উদ্দিন,সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাসুম বিল্লাহ, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ ইউনিটের সভাপতি সাংবাদিক শফিক কবীর,সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান ফারুক, জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক নুরুল আরেফিন লিংকন, মহিনন্দ বিএনপির  নেতা জসিম উদ্দিন, ইউপি সদস্য রফিকুল ইসলাম , দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক আবুল কাসেম, দন্ত চিকিৎসক মো: হিরা মিয়াসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে