অষ্টম রাজকীয় ক্রিকেট লীগের উদ্বোধন

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬, ০৪:৩১ পিএম
অষ্টম রাজকীয় ক্রিকেট লীগের উদ্বোধন

দিঘলিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে অষ্টম রাজকীয় ক্রিকেট লীগ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সেনহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মল্লিক। উদ্বোধনী রাতেই অনুষ্ঠিত হয় শ্বাসরুদ্ধকর ও টানটান উত্তেজনাপূর্ণ তিনটি ম্যাচ।

প্রথম ম্যাচঃ পালকি ক্রিকেট দলের দারুণ জয়। রাতের প্রথম ম্যাচে পালকি ক্রিকেট দল মুখোমুখি হয় ঠেলাগাড়ি ক্রিকেট দলের। প্রথমে ব্যাট করে ঠেলাগাড়ি দল ৪ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে আমিনুর ২৭ ও শোভন ২১ রান করেন। পালকি দলের হয়ে জনি ১ ওভারে ৮ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়া আলামিন খাঁ ও ইমন ১টি করে উইকেট পান। জবাবে ১১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পালকি দল ৩ উইকেট হারিয়ে সহজেই জয় তুলে নেয়। আহসান হাবিব সর্বোচ্চ ৩৮ রান করেন। জনি ২৯ ও রানা ২১ রান যোগ করেন। ঠেলাগাড়ি দলের শোভন ও আমিনুর ২টি করে উইকেট নেন। রুবেল পান ১টি উইকেট। এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আহসান হাবিব। 

দ্বিতীয় ম্যাচঃ রাজনের ব্যাটে নাগরদোলা দলের জয়। দ্বিতীয় ম্যাচে নাগরদোলা দল ৮ উইকেটে পরাজিত করে ঢেঁকি দলকে। প্রথমে ব্যাট করে ঢেঁকি দল ১ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে। রাসেল অপরাজিত ৬৮ এবং শামীম ৩৬ রান করেন। নাগরদোলার হয়ে মাহফুজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নাগরদোলা দল ২ উইকেট হারিয়ে ১৩২ রান করে জয় নিশ্চিত করে। রাজন দুর্দান্ত ৭৭ রান করেন, হেলাল করেন ২৪ রান। ঢেঁকি দলের তানজির আহমেদ টুটুল ও রাফিজুল ১টি করে উইকেট পান। এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন রাজন। তৃতীয় ম্যাচঃ কুঁড়েঘর দলের শেষ মুহূর্তের জয়। রাতের শেষ ম্যাচে হারিকেন দল মুখোমুখি হয় কুঁড়েঘর দলের। প্রথমে ব্যাট করে হারিকেন দল ৫ উইকেটে ১২০ রান সংগ্রহ করে। বিদ্যুৎ বর্মন ৫৪ এবং আল আসিফ সাদি ২২ রান করেন। কুঁড়েঘর দলের শরিফুল ২টি ও ইব্রাহিম ১টি উইকেট নেন। জবাবে ১২১ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে কুঁড়েঘর দল ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয়। হারিকেন দলের হয়ে বেনজীর আহমেদ মুকুল, বিদ্যুৎ বর্মন, হাসিব ও স্বপন ১টি করে উইকেট নেন। এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইব্রাহিম। পুরো রাতজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় ও খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে রাজকীয় ক্রিকেট লিগের উদ্বোধনী দিনটি হয়ে উঠেছে প্রাণবন্ত ও স্মরণীয়।