দিঘলিয়া উপজেলার চন্দনীমহল সাবস্টেশন সংলগ্ন বালির মাঠে অনুষ্ঠিত হয়েছে পঞ্চম সেসনের দুইদিন ব্যাপী ঈদ স্পেশাল ক্রিকেট লীগ টুর্নামেন্ট খেলা। এ খেলার ফাইনালে চ্যাম্পিয়ান হয়েছে মেঘনা নাইন স্টার একাদশ এবং রানার্সআপ হয়েছে পাইরেটস অব ভৈরব একাদশ। গতকাল মঙ্গলবার ( ২৪ মার্চ) দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মেঘনা নাইন স্টার এবং পাইরেটস অব ভৈরব। দুটি দলের মধ্যে চ্যাম্পিয়ান হয় মেঘনা নাইন স্টার এবং রানার্সআপ পাইরেটস অব ভৈরব। আলী এন্ড সন্স প্রেজেন্টস ঈদ স্পেশাল ক্রিকেট লিগ সিজন-৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচের দুটি দল প্রতিনিধিত্ব করেন মেঘনা নাইন স্টার ও পাইরেটস অব ভৈরব উক্ত দুটি দলের মধ্যে মেঘনা নাইন স্টার চ্যাম্পিয়ন হয়েছেন। ম্যান অফ দা টুর্ণামেন্ট হয়েছেন রানার্স আপ দলের হায়দার ও ম্যান অবদা ম্যাচ হয়েছেন মেঘনা নাইন স্টারের অপূর্ব শীল সবুজ। মোস্ট উইকেট টেকার মেঘনা নাইন স্টার ক্যাপ্টেন মোঃ রুবেল হাওলাদার ও বেস্ট ক্যাপ্টেন চ্যাম্পিয়নস দলের ক্যাপ্টেন মোঃ রুবেল হাওলাদার। উল্লেখ্য, গত রবিবার ( ২২ মার্চ) বিকাল ৪টায় আনন্দঘন পরিবেশে নানা রং বেরঙের পতাকা ও ফেস্টুনে এবং আলোক সজ্জায় সজ্জিত ঈদ স্পেশাল ক্রিকেট লীগ পর্যায়ে ৮ টি দল নিয়ে এ খেলার যাত্রা শুরু হয়। আহবায়ক মোঃ মনিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার বিশ্বাস। খুলনা জেলা বিএনপির সাবেক সহ শ্রম সম্পাদক গাজী এনামুল হাচান মাসুম, ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের চীফ ফাইনান্সিয়াল অফিসার আতিয়ার রহমান, ঢাকা পিজি হাসপাতালের দন্ত বিভাগের চিকিৎসক মলয় কুমার বিশ্বাস, সেনহাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ চিন্ময় দাস, সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন। এছাড়াও খেলায় উপস্থিত ছিলেন সিনিয়র এ্যাক্সিকিউটিভ কাস্টমার রিলেসন সেলস খায়রুল ইসলাম মল্লিক, বিশিষ্ট সমাজসেবক রাজু শেখ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুমন, আকিজ গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মিঠু প্রমুখ। দুইদিন ব্যাপী ঈদ স্পেশাল ক্রিকেট লীগের এ টুর্ণামেন্টে অংশগ্রহণ করেন ৮টি দল যাদের নাম যাথাক্রমে মেঘনা নাইন স্টার, ইছামতি ইয়ংগার্স, রূপসা পাওয়ার অব রোয়ার, যমুনা ভাইকিংস, মধুমতি টাইটানস, চিত্রা এক্সপ্রেস, কপোত্যাক্ষ গ্লাডিয়েটরস, পাইরেটস অব ভৈরব। সম্পূর্ণ খেলার আয়োজনে ছিলেন রুবেল হাওলাদার, সবুজ শেখ, চন্দন শীল, মোঃ আববাস, মোঃ হাকিম মল্লিক, তপু বিশ্বাস। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন বাবু ও মোবারক।