দিনাজপুরের চিরিরবন্দরে দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল ২৫ মার্চ বুধবার দুপুর ১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি। উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ রায়হান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিউল ইসলাম, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার সকল সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, দুঃস্থ ও গরীব উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।