মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গাজীপুর -৪ কাপাসিয়া আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবীর উদ্যোগে আয়োজিত "মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার"- অবদান শীর্ষক লাখ টাকার রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা ও আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
২৫ মার্চ, বুধবার সকাল ১০ টায় কাপাসিয়া মডিউল কনভেনশন সেন্টারে আয়োজিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) আক্তারুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রচনা প্রতিযোগিতার আয়োজক ও প্রধান পৃষ্ঠপোষক সালাহউদ্দিন আইউবী এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, টোক শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজউদ্দীন, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক অধ্যাপক শামসুল হুদা লিটন, কামড়া মাশক ফাজিল মাদরাসার অধ্য
ক্ষ মাওলানা হারুন অর রশিদ মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাপাসিয়া উপজেলার উত্তর ও পূর্ব শাখার সভাপতি মারুফ হোসেন ও ইমরান হোসেন প্রমূখ। অনুষ্ঠান উপস্থাপন করেন এম আব্দুল্লাহ।
অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী এমপি জানান, মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও জনতার অবদানকে জাতির সামনে তুলে ধরার জন্য এ মহতি আয়োজন। পাঁচ শতাধিক রচনা জমা পড়েছে। পাঁচ সদস্য বিশিষ্ট বিজ্ঞ বিচারক ও নিরীক্ষক মন্ডলীর নিরলস প্রচেষ্টায় রচনা মূল্যায়ন ও বিজয়ীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। সর্বমোট ২৮ জনকে পুরষ্কৃত করা হয়।
লাখ টাকার রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নগদ টাকা ও সম্মাননা স্মারক ক্রেস্ট বিতরণ করা হয়েছে। প্রথম স্থান অর্জন কারীকে ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জন কারীকে ১০ হাজার টাকা, তৃতীয় স্থান অর্জন কারীকে ৫ হাজার টাকা করে দেয়া হয়। বাকী ২৫ জনকে ২ হাজার টাকা করে ও ক্রেস্ট উপহার দেয়া হয়।
সালাহউদ্দিন আইউবী এমপি জানান, আগামী ১৬ ডিসেম্বর এসব রচনা নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হবে।