সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন’র মৃত্যুবাষির্কী

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) :
| আপডেট: ২৫ মার্চ, ২০২৬, ০৬:২৭ পিএম | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬, ০৬:২৭ পিএম
সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন’র মৃত্যুবাষির্কী

পুটুয়াখালী-৪ আসনের সাবেক এমপি ও ডিডিসি (জেলা উন্নয়ন সম্বনয়কারী), কেন্দ্রীয় সমবায় মার্কেটিং সোসাইটি’র সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এর ২৪ তম মৃত্যুবাষির্কী বৃহস্পতিবার (২৬মার্চ)। এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে কলাপাড়া পৌরশহরের বিভিন্ন মসজিদ, এতিমখানা ও তাঁর জন্মস্থান ধুলাসার ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মহিপুর থানা মসজিদ এবং ঢাকার বঙ্গবাজার মসজিদ ও মাদ্রাসায় কোরআনখানী ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য তিনি ১৯৬৮ সালে পাকিস্তান এয়ারফোর্স এ যোগদান করেন এবং পরবর্তীতে ১৯৭১ সালের এপ্রিলে ৯নং সেক্টরে মেজর জলিলের অধীনে মুক্তিযোদ্ধা সমন্বয়ক হিসেবে আমতলী ও কলাপাড়া থানায় মুক্তিবাহিনী গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহন করেন। ১৯৭৯ সালে বিএনপি প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০২ সালের ২৬মার্চ খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

আপনার জেলার সংবাদ পড়তে