যশোর-৫, মণিরামপুর আসনের সংসদ সদস্য এ্যাডঃ গাজী এনামুল হক বলেছেন, নিরিহ জনতার উপর নারকীয় হত্যাজজ্ঞ চালিয়ে কোন শাসক টিকে থাকেনি। স্বল্প সময়ে সেই পৈশাসিক শাসকের পতন হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন আয়োজিত গনহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, পাকিস্তান হানাদার বাহিনী ২৫ মার্চের কালো রাতে এদেশের মুক্তিকামী ছাত্র-জনতাসহ নানা শ্রেনি পেশার মানুষের উপর ইতিহাসের বর্বরোচিত হত্যাকান্ড চালায়। মাত্র ৯ মাসের মধ্যে এদেশের স্বাধীনতাকামি মানুষের কাছে চরমভাবে পরাজয়বরণ করতে বাধ্য হয় হানাদার বাহিনী। অনুপম ঘোষের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ্যাসিল্যান্ড মাহির দায়ান আমিন, ওসি রজিউল্লাহ খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান, জামায়াতের উপজেলা শাখার আমীর অধ্যাপক ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি এ্যাড. মকবুল ইসলাম, খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিক, প্রেসক্রাব সভাপতি মজনুর রহমান, আব্দুল হাই, জামায়াতের উপজেলা শাখার নায়েবে আমীর লিয়াকত হোসেন, সেক্রেটারি খলিলুর রহমান, অফিস সেক্রেটারী আবু সালেহ উবায়দুল্লাহ, পৌর বিনপি নেতা সন্তোষ স্বরসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক।