গণহত্যাকারীদের বিচার ও শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন-প্রতিবাদবন্ধন

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬, ০৮:১৮ পিএম
গণহত্যাকারীদের বিচার ও শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন-প্রতিবাদবন্ধন

গণহত্যাকারীদের বিচার ও শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন -প্রতিবাদবন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা প্রমুখ। সংহতি প্রকাশ করেন আয়াতুল্লাহ আকতার। এসময় নেতৃবৃন্দ গণহত্যাকারীদের বিচারের পাশাপাশি স্বাধীনতা বিরোধীতারনঅপরাধে দেশদ্রোহী জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোটের প্রতিটির নিবন্ধন বাতিলের দাবি জানান। নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, নির্মমভাবে বাংলাদেশে স্বাধীনতা বিরোধী ও তাদের সমর্থকরা ক্ষমতায় আসার লক্ষ্যে ইউনূসের মত অপরাধী-দেশ বিরোধীর সহায়তায় জুলাই আন্দোলন করেছিলো। কেবলমাত্র ক্ষমতায় আসার লক্ষ্যে যারা মানুষের ক্ষতি করে, থানা পুড়িয়ে, পুলিশ হত্যা করেছে, তারা প্রমাণ করেছে ছাত্র নামধারীদের আড়ালে মূলত স্বাধীনতা বিরোধীরা দেশে শান্তি-সমৃদ্ধি-ভাতৃত্ব নষ্ট করতে একের পর এক ধ্বংসযজ্ঞ চালিয়েই যাবে। এসময় নেতৃবৃন্দ বাংলাদেশে বসে 'পাকিস্তান দিবস' পালনেরও নিন্দা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে