সিনিয়র সহকারী সচিব

মাহাবুবুর রহমান পদোন্নতি পাওয়ায় ফুলেল শুভেচ্ছা

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬, ০৯:০৮ পিএম
মাহাবুবুর রহমান পদোন্নতি পাওয়ায় ফুলেল শুভেচ্ছা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুবুর রহমান সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় উপজেলা প্রশাসন ত্রিশালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দ জানিয়েছেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দ জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা আক্তার, ত্রিশাল পৌরসভার সচিব নওশিন জাহান, উপজেলা খাদ্য কর্মকর্তা শ্যামল দত্ত, উপজেলা প্রকৌশলী জোবায়েদ হোসেন প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, ভাল কাজের কোন বিকল্প নেই। আজকের অর্জন হলো সততা, মেধা ও কর্ম দক্ষতার । তিনি পদোন্নতি প্রাপ্ত সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমানের মঙ্গল ও সফলতা কামনা করে তাঁর লক্ষ্যে পৌঁছবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে