প্রাইভেট এম্বুলেন্স সিন্ডিকেটের কারণ?

নাঙ্গলকোটে অ্যাম্বুলেন্স চালকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ১২:০৮ এএম
নাঙ্গলকোটে অ্যাম্বুলেন্স চালকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স চালক সাফায়েত হোসেনের উপর মঙ্গলবার  প্রাইভেট অ্যাম্বুলেন্স চালক ইউসুফ গং হামলা করে তাকে আহত করার  অভিযোগ উঠেছে।   উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি  করে।  জানা যায়, নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে নিয়মিতভাবে প্রাইভেট অ্যাম্বুলেন্স  সারিবদ্ধ ভাবে রাখা হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার  কথা কাটাকাটির এক পর্যায়ে সরকারি অ্যাম্বুলেন্সের চালক সাফায়েত হোসেনের উপর হামলা চালায় প্রাইভেট অ্যাম্বুলেন্স চালক ইউসুফ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া বাকবিতণ্ডা  দ্রুতই সংঘর্ষে রূপ নেয়। এ সময় সাফায়েতকে মারধর করে আহত করা হয় বলে সে সাংবাদিকদের জানান। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত সাফায়েতকে দ্রুত হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।  এ বিষয়ে সাফায়েত নাংগলকোট থানায় লিখিত অভিযোগ করেন। সরকারি অ্যাম্বুলেন্স ড্রাইভার সাফায়েত হোসেন বলেন, গত মঙ্গলবার হাসপাতালের জরুরি বিভাগে হৃদরোগের  একজন রোগীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা হচ্ছে। এমন সময় প্রাইভেট এম্বুলেন্স সিন্ডিকেট  নেতা ইউসুফ কোন কথা ছাড়াই আমার উপর অতর্কিত হামলা চালায়। এ সময়  রোগীর স্বজনরা বলেন আমাদের কাছে টাকা নেই সেজন্য সরকারি অ্যাম্বুলেন্সে করে চাচ্ছি।  সরকারি এম্বুলেন্স ভাড়া কুমিল্লা  ৮৫০  টাকা।  আপনারা তো ভাড়া  ২৫০০/৩০০০ টাকা চাচ্ছেন আমরা এত টাকা  কোথায় থেকে দিব।  এ বিষয়ে অভিযুক্ত ইউসুফের সাথে যোগাযোগের করলে তিনি বলেন আমি মিটিংয়ে আছি। আপনার সাথে পরে কথা বলবো।  নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, বিষয়টি আমি জেনেছি এবং ডেপুটি সিভিল সার্জন স্যার কে জানিয়েছি। সাফায়েতকে থানায় অভিযোগ করতে বলেছি।  তিনি আরও বলেন হাসপাতালের সামনে শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা ব্যবস্থা  গ্রহণ করা হবে।  এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী জানান, বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি।অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে