দৌলতপুর সীমান্তে মদ ও অবৈধ ঔষধ উদ্ধার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ১২:১৪ এএম
দৌলতপুর সীমান্তে মদ ও অবৈধ ঔষধ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে  সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চিলমারী বিওপি’র চৌকষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে আলিমডোবা মাঠ নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০৮ বোতল মদ, ৪৪০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৯৫০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদক এবং ঔষুধের আনুমানিক সিজার মূল্য প্রায় ৪,২৯,০০০/- (চার লক্ষ ঊনত্রিশ হাজার) টাকা।  সীমান্তে মাদক ও চোরাচালান দমনে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। দেশের নিরাপত্তা এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।