১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে হানাদার বাহিনীর গুলিতে নিহত শহীদদের স্মরণে টাঙ্গাইলে জেলা সদর পানির ট্যাংক সংলগ্ন বধ্যভূমিতে শহীদদের স্মরণে আলোর মিছিল ও মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। টাঙ্গাইলের নানা শ্রেণী পেশার মানুষের উদ্যোগে বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহণে আলোর মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বধ্যভূমিতে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন করা হয়। আলোচনা সভায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ফাতেমা রহমান বীথির সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক দুর্জয় হোড় শুভ,বাংলাদেশ কমিউনিস্ট পার্টি,টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মীর নাসিমুল ইসলাম নাসিম, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাসির,সমাপনী বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ। এছাড়াও আরোও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ প্রমুখ।