লক্ষ্ণীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ১০:৫৯ এএম
লক্ষ্ণীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন

লক্ষ্ণীপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছে সর্বস্তরের মানুষ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।  পরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক,  সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, স্থানীয় সরকার উপপরিচালক মো: জসীম উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমাসহ আরও অনেকে। শেষে শহরের বাগবাড়িস্থ গণকবরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া জেলা স্টেডিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে