বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে চাঁদপুর জেলা পুলিশ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ পালন করেছে। ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ উপলক্ষে বৃহস্পতিবার(২৬শে মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধ "অঙ্গীকার পাদদেশ"-এ চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত), পুলিশ সুপার, চাঁদপুর পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. খায়রুল কবীর, অফিসার ইনচার্জ, চাঁদপুর সদর মডেল থানা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, চাঁদপুর, টিআই(প্রশাসন), চাঁদপুর, আর আই, পুলিশ লাইন্স, চাঁদপুর, আরও আই, রিজার্ভ অফিস, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।