নির্বাচনোত্তর ঈদ উৎসবে যমুনার পাড়ে উপচেপড়া ভিড়

এফএনএস (ইমরান হোসাইন রুবেল; সারিয়াকান্দি, বগুড়া) : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ১১:০৫ এএম
নির্বাচনোত্তর ঈদ উৎসবে যমুনার পাড়ে উপচেপড়া ভিড়

যমুনা পাড়ের এই অববাহিকার বিভিন্ন স্থানে ঈদ উৎসবে পরিবার-পরিজন নিয়ে আবালবৃদ্ধ বনিতা বিনোদনে মেতে উঠেছেন এইবার। বিশেষ করে যারা রাজধানীতে বসবাস করেন এবং ঈদ উৎসবে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার গ্রামের বাড়িতে এসেছেন, তারা তৈরি করা বিনোদন কেন্দ্রগুলোর পাশাপাশি প্রকৃতি প্রেমী বসন্তের আবহয়ে বিনোদনে পরিবার-পরিজন নিয়ে ছুটে বেড়াচ্ছেন। এমন পরিস্থিতি ঈদের প্রথম দিনেই দেখা গেছে যমুনা অববাহিকায় নদী ভাঙ্গন রোধে বৃহৎ কালিতলা গ্রয়েনবাঁধ,দীঘলকান্দি যমুনাঘাট,কাজী বাড়ি জামে মসজিদ ও ঐতিহাস ফিসপাচ দর্শনার্থীদের পদচারণে মুখরিত হয়ে উঠেছে এলাকা। প্রতিবছরের তুলনায় এবার দিগুণেরও বেশিসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটেছে ওই সব স্থানে। প্রতিটি পয়েন্টে বসেছে দোকানপাট, আর খাবারের দোকানে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।ভর বছর লেগেই থাকে,তবে উপচেপড়া ভিড় ঈদের ছুটির সময় পর্যন্ত চলবে বলে, জানালেন বাসিন্দারা।এই সময় তাদের আয়-রোজগারও বেশ বেড়েছে। সরেজমিনে দেখা গেছে, কালিতলা গ্রোয়েন বাঁধ, দীঘলকান্দি প্রেম যমুনা ঘাট, মথুরাপাড়া  হার্ড পয়েন্ট ও পারদেবডাঙ্গায় দেশের বৃহত্তম ফিসপাচ এলাকায় দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল, অটোরিকশা, মাইক্রোবাস ও প্রাইভেটকারেও  আসছেন তারা। চলছে যমুনা পাড়ের ওইসব স্থানে ডেক্ সেট,সাউন্ড সিস্টেম, বাদ্য-বাজনা বাজিয়ে করছেন আনন্দ-উল্লাস। যমুনাপাড়ের আনন্দের স্মৃতি হিসেবে ফ্রেমবন্দি করছেন প্রিয় মুহূর্তগুলো। নওগাঁ শহর থেকে পরিবার নিয়ে  ঘুরতে আসা আবু শাহীন মোঃশফিকুর রহমান  বলেন, প্রতি বছর ঈদ উৎসবে আমরা পরিবার-পরিজন নিয়ে যমুনার ওইসব পয়েন্টে ঘুরতে আসি। কি আনন্দ উপভোগ করি, বলে বোঝাতে পারবো না।রোকসানা খাতুন,চামেলি, ছনি আক্তার, রুলি বেগম  সহ কথা হয় আরো কয়েকজন দর্শনার্থীর সঙ্গে। তারা বলেন, আমরা ঢাকা-বগুড়া শহরের নির্দিষ্ট গণ্ডির মধ্যে বসবাস করি।যমুনা পাড়ের খোলা জায়গায় গায়ে প্রকৃতির মুক্ত হাওয়া লাগাতে পারিনা। তাই ঈদের ছুটিতে প্রকৃতির নিঃশ্বাস নিতে আসি।বিষেশ করে বাচ্চারা চরের হরেক রকম  ফসলাদী সম্পর্কে দেখে জেনে ও বুঝে বাচ্চারা প্রচন্ড রকমের আনন্দ উপভোগ করে। কর্নেল (অবঃ) জগলুল আহসান বলেন,আমি দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখে যমুনায় জলজ্যোৎস্না সহ পর্যটন কেন্দ্র গড়ে তুলতে ব্যাক্তিগত ভাবে উদ্যোগ নিয়ে এরই মধ্য কর্মকাণ্ড দৃশ্যমান করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে