ঝিকরগাছায় জাতীয় ও স্বাধীনতা দিবস পালিত

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) :
| আপডেট: ২৬ মার্চ, ২০২৬, ১২:২৬ পিএম | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ১২:২৬ পিএম
ঝিকরগাছায় জাতীয় ও স্বাধীনতা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় যশোরের ঝিকরগাছায় জাতীয় ও মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। সকাল সাড়ে ৭ টায় উপজেলা মোড়ে অবস্থিত বিজয় স্তম্ভে উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনি খাতুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উপজেলা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদকদ্বয় ইমরান হাসান সামাদ নিপুন ও রাশেদুল মোমিন সুজনের নেতৃত্বে, বাংলাদেশ পুলিশ ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজালাল, নয়ন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ ফায়ার সার্ভিস, জিকরগাছা মহিলা কলেজের  অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইলিয়াস উদ্দীন সহ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এবং বেসরকারি প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও পি এম হাই স্কুল মাঠে মার্চপাস্ট, ডিসপ্লে এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।