চিতলমারীতে মহান স্বাধীনতা ও বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৫টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধি জীবীদের স্মরণে স্মৃতি চারণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাদ হোসেন। উপজেলার খলিশাখালী এলাকায় অবস্থিত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বধ্যভূমি স্মৃতি সৌধে এ সময় পুস্পস্তবক অর্পন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ২৬ মার্চ (বৃহস্পতিবার) সূর্যোদয়ের সাথেসাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাদ হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। একই সাথে বীর মক্তিযোদ্ধা, চিতলমারী থানা, চিতলমারী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদীদল ও তার সহযোগি সংগঠন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখা, স্কুল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান সরকার নির্ধারিত কর্মসূচীর আলোকে দিবসটি পালন করেন। চিতলমারী সদরের এক ফায়জুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিবসটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাও: মশিউর রহমান (এমপি)। এ রিপোট লেখা পর্যন্ত দিনব্যাপি কর্মসূচি চলছিলো।