আজ বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ৯টার দিকে বিএনপির মনোনীত প্রার্থী এড. এহেসানুল হুদার নির্দেশে এক বিশাল র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে ডাক বাংলার ময়দানে জাতীয় স্মৃতিস্তম্ভে শহিদদের উদ্দেশ্যে ফুল দেওয়া হয়। এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাইয়ুম খান হেলাল, সহ-সভাপতি কাজল ভূইয়া, পৌর বিএনপির সভাপতি এহেসান কুফিয়া, সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম, জেলা যুবদলের সহ-সভাপতি এড. শাহ আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এদিকে নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুরুপভাবে অনুষ্ঠানে স্থানীয় এমপি আলহাজ্ব শেখ মুজিবুর রহমান ইকবাল উপস্থিত ছিলেন।