বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন , ১৯৭১ সালে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান যদি পাকিস্তানের সাথে আঁতাত করে প্রধানমন্ত্রী হতে না চাইতেন তাহলে আজ ২৫ মার্চ কালো রাত্রি বা গণহত্যা হতো না। আর গণহত্যা না হলে ব্যানারটিও এভাবে থাকত না। জয়নুল আবদিন ফারুক আরও বলেন , একাত্তর সালে আলোচনার নামে ষড়যন্ত্র হয়েছে। পুর্ব পাকিস্তানের মানুষের উপর ২৫ মার্চ রাতে পশ্চিম পাকিস্তানিরা ঝাঁপিয়ে পড়ল। সাধারন মানুষ, রাজারবাগের পুলিশ, বুদ্ধিজীবি, সাংবাদিক,রাজনীতিবিদ স্বাধীনতার কথা যারা বলেছেন তাদের পর বর্বরভাবে ঝাপিয়ে পড়েছে। বুধবার বিকেলে নোয়াখালীর সেনবাগের কাবিলপুর ইউপির জয়নুল আবদিন ফারুকের নিজ বাড়ি ইয়ারপৃর গ্রামস্থ এমপি ভিলাতে ২৫ মার্চ ঘৃন্যতম গণহত্যা দিবস উপলক্ষে সেনবাগ উপজেলা বিএনপি আয়োজিত দলীয় নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্ব ও উপজেলা বিএনপির সদস্য সচিব , কাবিলপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এসময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন,সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উাদ্দিন বাবলু, বিএনপি নেতা জে.এম.আই গ্রুপের পরিচালক গোলাম মোস্তফা, সেনবাগ পৌর বিএনপির সাবেক আহবায়ক মাষ্টার আবদুল হান্নান লিটন, উপজেলার বীজবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাকের হোসেন কোম্পানি, বীজবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের কোম্পানি, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী জাহিরুল ইসলাম জহির সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।