ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞত এক যুবতীর মৃত্যু হয়েছে। আজ (বৃহষ্পতিবার) সকাল ১০ টার দিকে উপজেলার বারোবাজার রেলস্টেশনের ৪৫০ গজ দক্ষিনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত মেয়েটি অনেক সময় ট্রেন লাইনের পাশে দাঁড়িয়ে ছিল। মনে হয়েছে সে ট্রেন আসার অপেক্ষা করছে। এরপর এ দূর্ঘটনা ঘটে। বারোবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন সকাল ১০ টার পর বার বাজার রেলওয়ে স্টেশনে আসার আগে স্টেশনের অদূরে এ দূর্ঘটনা ঘটে। মেয়েটির বয়স আনুমানিক ২৫ বছর। ইতিমধ্যে রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তবে ধারনা করছি মেয়েটি আত্মহত্যা করতে পারে।