কলমাকান্দায়

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও স্বাধীনতা দিবস উদযাপিত

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ০২:৫০ পিএম
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও স্বাধীনতা দিবস উদযাপিত

নেত্রকোনার কলমাকান্দায় সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃহঃপ্রতিবার উপজেলা প্রশাসন, বিএনপির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন, পুলিশ, প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। পরে উপজেলার মিনি ষ্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন, একযোগে সারাদেশে জাতীয় সংগীত পরিবেশনায় যোগদান, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে ১১:৩০ মিনিটে উপজেলা হলরুমে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা স্টিক দিয়ে সংবর্ধনা দেয়া হয়, উক্ত সংবর্ধনা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিকাইল ইসলাম , উপজেলা ভূমি কর্মকর্তা (এসিলেন্ট) মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি এমএ আবুল খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভুঁইয়া, উপজেলা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, জামাতে আমীর মাওলানা আবুল হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষাঙ্গণের সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে