জিয়ানগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) :
| আপডেট: ২৬ মার্চ, ২০২৬, ০২:৫১ পিএম | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ০২:৫১ পিএম
জিয়ানগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

পিরোজপুরের জিয়ানগরে যথাযথ মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) জিয়ানগর উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন, জিয়ানগর থানা, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান মোঃ হাফিজুর রহমান, জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম হাওলাদার, জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খান মোঃ নাসির উদ্দীন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে