কলাপাড়ায় স্বাধীনতা দিবসে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ০২:৫৫ পিএম
কলাপাড়ায় স্বাধীনতা দিবসে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় অসহায় প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার দুপুর ১২টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় সমাজসেবা অধিদপ্তর শারীরিক প্রতিবন্ধীদের মাঝে  হুইলচেয়ার বিতরণ নেই এর আয়োজন করে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।  সমাজসেবা অধিদপ্তর’র  অতিরিক্ত পরিচালক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  কাউছার হামিদ,  সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক, কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার,  প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু প্রমুখ।  প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য  এবিএম মোশারফ হোসেন বলেন, সমাজের  ও অসহায় মানুষদের জন্য কিছু করার মধ্যে একটা তৃপ্তি রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সেই সুযোগ করে দিয়েছে। কলাপাড়ায় একটি ডায়াবেটিক হাসপাতালসহ প্রতিবন্ধী মানুষের উন্নয়নে  বিএনপি সরকার কাজ করবে। সভা শেষে কলাপাড়ায় অসহায় চার প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়।  পাশাপাশি ক্যান্সার, থ্যালাসেমিয়া, হার্টসহ ছয়টি রোগে আক্রান্ত আবেদন করা তিন হাজার মানুষকে শীঘ্রই আর্থিক অনুদানের টাকা প্রদান করা হবে বলে ঘোষণা দেয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে