টাঙ্গাইলের দেলদুয়ারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে যূর্যোদয়ের সাথে সাথে উপজেলা শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী, ওসি সাখাওয়াত হোসেন, উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরিন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, উপজেলা যুবদল আহবায়ক অপু তালুকদার শিপলু সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।