বড়াইগ্রামে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) :
| আপডেট: ২৬ মার্চ, ২০২৬, ০৪:৪৬ পিএম | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ০৪:৩১ পিএম
বড়াইগ্রামে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে পুস্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল আজিজ। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এম লুৎফর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম ও বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে