দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে খুলনার দাকোপে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন দিবসটি পালনের আয়োজন করে। দিবসটি পালনের অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুরারী মোহন গাইন, মনোজ কান্তি রায়, মোহিত চন্দ্র রায়, বিএনপিনেতা আব্দুল মান্নান খান, মোজাফ্ফর হোসেন, প্রেসক্লাবের সভাপতি শামীম হোসেন। এসময়ে সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রীসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। পরবর্তীতে বিকালে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।