বেগমগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) :
| আপডেট: ২৬ মার্চ, ২০২৬, ০৬:৩০ পিএম | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ০৬:৩০ পিএম
বেগমগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নোয়াখালীর বেগমগঞ্জে যথাযোগ্য মর্যাদা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।  সকাল ৬:০১ মিনিটে ৩১ বার তপধ্বনির মাধ্যমে বেগমগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসের উদ্ভোধন করা হয়।  প্রথমে স্থানীয় সংসদ সদস্য, বেগমগঞ্জ উপজেলা প্রশাসন, বেগমগঞ্জ মডেল থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, নোয়াখালী সাংবাদিক ইউনিটি, চৌমুহনী পৌরসভা, চৌমুহনী প্রেস ক্লাব, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষে শহিদ মিনারে পুষ্প স্তবক অর্পন করা হয়।  এসময় স্থানীয় সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু ও উপজেলা বিএনপির পক্ষে কামাক্ষ্যা চন্দ্র দাস ও দলীয় নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন ও চৌমুহনী পৌরসভার পক্ষে নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ কায়েসুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে তরিক উল্যা জিন্নাহ্, নোয়াখালী সাংবাদিক ইউনিটির পক্ষে এম.এস.জামাল, আনোয়ারুল করিম মানিক, নাসির উদ্দিন মিরাজ ভূঁইয়া, প্রদীপ কুমার সেন, চৌমুহনী প্রেস ক্লাবের পক্ষে ইয়াকুব নবী ইমন, মোস্তফা মহসিন, শিহাব উদ্দিন, চৌমুহনী ব্যবসায়ী সমিতির পক্ষে সাধারণ সম্পাদক আবুল খায়ের, ২৬৫ শ্রমিক ইউনিয়ন এর পক্ষে সভাপতি নূরুল আমিন সেলিম সহ বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।  এছাড়াও প্রশাসনের উদ্যেগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কুচকাওয়াজ অনুষ্ঠান, আলোচনা সভা সহবিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে