হোমনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ০৭:৪৭ পিএম
হোমনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় কুমিল্লার হোমনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ভোরে তোপধ্বনির মাধ্যমে দিনেরকর্মসূচির সূচনা করা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপজেলা প্রশাসন, পৌরসভা, থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি ও এর অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন ও নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীবের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি মো. ছনাউল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। এছাড়া বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে মো. আলমগীর সরকারসহ বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ পর্বে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে