রাণীশংকৈলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ০৭:৫৫ পিএম
রাণীশংকৈলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-পালিত হয়েছে। ২৬মার্চ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে খুনিয়া দীঘির পাদদেশে  ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, নানা কুচকাওয়াজ ও ডিসপ্লে­ প্রদর্শন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মিজ খাদিজা বেগমের সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভায় রাজনৈতিক,সামাজিক ব্যাক্তিবর্গ  বক্তব্য রাখেন। এদিকে দিবসটি উপলক্ষে হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলামের সঞ্চালনায় প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসের কর্মসূচী সম্পন্ন হয়।

আপনার জেলার সংবাদ পড়তে