সেনবাগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ০৭:৫৯ পিএম
সেনবাগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

র‌্যালী, আলোচনা সভা, কুচকাওয়াজ ও  বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ নানা আয়োজনের মাধ্যমে নোয়াখালীর সেনবাগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দিনের শুরুতে নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম,সেনবাগ থানার ওসি মোঃ আবুল বাশার, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন মুত্তিযোদ্ধের স্মৃতি স্তম্ভে পুস্পমাণ্য অর্পন করে শ্রদ্ধা জানান। এরপর সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদে শারিরীক কসরত প্রদর্শনী, ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ-সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক এম এ আজিম চৌধুরী, অফিসার ইনচাজর্ (ওসি তদন্ত) হযরত আলী মিলন , নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান, পৌর বিএনপির আহবায়ক ফারুক বাবুল, সদস্য সচিব সহিদ উল্যাহ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক বৃন্দ।  প্রধান অতিথির বক্তব্যে জনাব জয়নুল আবদিন ফারুক মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে শ্রদ্ধার সাথে স্মরণ করে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। এ সময় তিনি বলেন আর ভেদাভেদ নয়, প্রতিহিংসা বা প্রতিশোধ নয়, সব ভুলে দেশকে এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানান।  প্রশাসনের উদ্যেশ্য জয়নুল আবদিন ফারুক বলেন, আপনাদের উপর কেউ খবরদারী করবেনা, আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করুন, মাদক,ইভটিজিং, কিশোর গ্যাং নির্মুলে আমার জিরো টলারেন্স নীতিতে থাকব, আমার দলের কেউ হলে তাকে আগে আটক করবেন।  এরপর সেনবাগ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন সেনবাগ উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সেনবাগ-সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক। এ সময় প্রধান অতিথি জয়নুল আবদিন ফারুককে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয় এবং বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উপহার দিয়ে সম্মানিত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে