অনিন্দ্য ইসলাম অমিত

আজ কেশবপুর আসছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী

এফএনএস (জয়দেব চক্রবর্তী; কেশবপুর, যশোর) : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম
আজ কেশবপুর আসছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এঁর সদয় নির্দেশনার আলোকে সারা দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে আজ  কেশবপুর উপজেলার বুরুলী খাল সকাল সাড়ে আটটায় পুনঃখনন করা হবে। পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করবেন জনাব অনিন্দ্য ইসলাম অমিত, মাননীয় প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন উদ্বোধনী অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন। অপর দিকে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে সকলের উপস্থিতি কামনা করেছেন।