ভারতীয় কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৬, ০২:৫৪ পিএম
ভারতীয় কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতীয় হিলি কাস্টমসের সুপারিনটেনডেন্ট (রাজস্ব কর্মকর্তা) মধুসূদন দত্তের আকস্মিক মৃত্যুতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ভারতীয় কর্তৃপক্ষ শোক প্রকাশস্বরূপ সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করে। ফলে এদিন সকাল থেকে বন্দরে পণ্যবাহী ট্রাকের চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সাময়িক স্থবিরতা দেখা দেয়। অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী রবিবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম আবার চালু হবে। এদিকে বন্দর এলাকায় পণ্য খালাস ও পরিবহন সংশ্লিষ্ট শ্রমিক, ব্যবসায়ী এবং সি অ্যান্ড এফ এজেন্টদের মধ্যে সাময়িক প্রভাব পড়লেও দ্রুত কার্যক্রম স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে