সাবেক ২ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানোর আবেদন

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৬, ১১:৪৩ এএম
সাবেক ২ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানোর আবেদন
ছবি, সংগৃহিত

জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে হত্যা মামলায় ডিজিএফআইয়ে সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব) মামুন খালেদ ও সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানের আবেদন করা হয়েছে।

আজ রোববার সকালে ট্রাইব্যুনাল-২ এ আবদেন করেন প্রসিকিউশন। বিয়ষটি নিশ্চত করেন প্রসিকিটর গাজী এমএইচ তামীম।

এর আগে, বিগত ওয়ান ইলেভেন সরকারের আমলে অন্যতম আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গত ২৪ মার্চ পল্টন থানার একটি মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং এরপর গত বৃহস্পতিবার (২৬ মার্চ) ডিজিএফআইফের সাবেক ডিজি শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আপনার জেলার সংবাদ পড়তে