চাঁদপুরসহ দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসককে (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওই প্রজ্ঞাপনে রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদীসহ ১১ জেলায় ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। চাঁদপুর নতুনজেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আহমেদ জিয়াউর রহমান। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব (উন্নয়ন -২ শাখা) হিসাবে কর্মরত আছেন।