চাঁদপুরের ডিসিকে বদলী নতুন জেলা প্রশাসক জিয়াউর রহমান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৬, ০৩:৪৬ পিএম
চাঁদপুরের ডিসিকে বদলী নতুন জেলা প্রশাসক জিয়াউর রহমান

জাতীয় সংসদ নির্বাচনের আগে যোগদান করা চাঁদপুরের ডিসিকে সাড়ে তিন মাসের মাথায় বদলি করা হয়েছে। নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন  আহমেদ জিয়াউর রহমান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা কর্তৃক রোববার (২৯ মার্চ ২০২৬) জারিকৃত এক  প্রজ্ঞাপনে আহমেদ জিয়াউর রহমান সহ ১১ জেলা প্রশাসকের নূতন এ পদায়ন হয়েছে। আহমেদ জিয়াউর রহমান (১৬৩৪৯) বর্তমানে জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত আছেন। জনস্বার্থে  এ সংক্রান্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম। নতুন জেলা প্রশাসক বর্তমান জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকারের স্থলাভিষিক্ত হবেন।নাজমুল ইসলাম সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই মাস আগে ২০২৫ সলের ১৭ নভেম্বর চাঁদপুরের যোগদান করেন। প্রায় সাড়ে তিন মাসের মাথায় নতুন সরকার ঘটনার পর তাকে বদলি করা হলো। অথচ চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন সম্পূর্ণ করার ক্ষেত্রে তার বড় ভূমিকা ছিল। পাঁচটি আসনেই বিএনপির প্রার্থীরা জয় লাভ করে।

আপনার জেলার সংবাদ পড়তে