রাজশাহীর বাঘায় আগুনে ৩টি ঘর ও আসবাবপত্র পুড়ে হেেছ ৫ লাখ টাকা। আগুন নিয়ন্ত্রন করতে গিয়ে বাড়ির গৃহকর্তি আহত হয়েছে। শনিবার (২৮ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার বাজুবাউ ইউনিয়নের বড়ছয়ঘটি গ্রামের মৃত রহমতউল্লাহর ছেলে শরিফুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। অগ্নিকান্ডে তিনটি বসতঘর, নগদ টাকা, স্বর্ণ অলংকার, টিভি, ফ্রিজ, দুটি ছাগল ও দুটি গরুসহ মালামাল পুড়ে গেছে। স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করে না পেরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বাড়িরে মালিক শরিফুল ইাসলাম বলেন, রাতের খারবার খেয়ে ঘুমিয়ে যায়। রাত ১১টার দিকে রান্নাঘরে দাও দাও করে আগুন জলছে। ঘর থেকে বের হয়ে আমার চিৎকারে পাশের বাড়ির লোকজন আগুন নিয়ন্ত্রন করতে আসেন। এরমধ্যে শয়নঘর ও গোয়াল ঘরে আগুন ধরে যায়। বাড়ির গৃহকর্তি আঞ্জুমারা বেগম আগুন নিয়ন্ত্রন করতে গিয়ে শরীর ঝলছে গিয়ে গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্্ের পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা ভাল না বলে ডাক্তার জানিয়েছেন। এতে নগদ টাকা, স্বর্ণ অলংকার, টিভি, ফ্রিজ, ছাগল, গরুসহ ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বাঘা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রফিকুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা করা হচ্ছে।