পাগল

আবুল বাশার শেখ | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৬, ০৭:৪৩ পিএম
পাগল

পাগল দেখে বোঝেনি কেউ

করে গেছে অবহেলা,

কখনো নোংরা জামা গায়ে

কখনো বা খোলামেলা।

জটা চুলে তার মাথা ঠাসা 

দু’হাতে লম্বা নখ,

হেলে দুলে হেঁটে চলে সে

লাল লাল দু’টো চোখ।

পাগলের ভাষা কান্না হাসা

একা একা কথা কয়,

যেথায় খুশি সেথায় চলে 

নেই মনে তার ভয়।

নেই সংসার নেই পরিবার 

রাস্তায় দিন কাটে,

অবহেলায় সোনার দেহটা

এখানে ওখানে ফাটে।