রোববার (২৯ মার্চ) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ । পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকাল ১১ টার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া মধ্যপাড়া এলাকায় জমির ভাগবাটোয়ারা নিযে বয়োবৃদ্ধ হোসেন আলীর (৮০) সাথে তার ছেলে রফিকুল ইসলামের (৫৫) বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে বৃদ্ধ হোসেন আলীকে তার ছেলে এবং নাতিরা মিলে হাতাহাতি ও লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করে পাশের পুকুরে ফেলে দেয়। পুকুর থেকে উঠার পর আবারও তাকে পুকুরে ফেলে দেওয়া হয় । পরবর্তীতে তাকে পানি থেকে তোলার পর মৃত অবস্থায় পায় স্থানীয়রা। তাদের ধারণা পুকুরের পানিতে ডুবেই শেষ পর্যন্ত প্রাণ হারিয়েছেন বৃদ্ধ হোসেন আলী। ফুলবাড়ীয়া থানার এস আই শামীম কবির ঘটনার পর দ্রুত ২ জন কে গ্রেফতার করেন। ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, ছেলের আঘাতে বাবার মৃত্যুর ঘটনায় জড়িত অভিযুক্ত বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। এ রিপোর্ট লেখার আগমুহূর্ত পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।