কুড়িগ্রামের চর রাজিবপুরে ভারতীয় ইয়াবাসহ ২জন কে আটক করেছে চর রাজিবপুর থানা পুলিশ। চর রাজিবপুর থানা সূত্রে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই গোলক চন্দ্র বর্মনের নেতৃত্বে চর রাজিবপুর উপজেলার বটতলা বাস টার্মিনাল থেকে বিকেল ৪টায় ৩৭০ পিছ ইয়াবা আটক করা হয়। সাথে ইয়াবা বহনকারী মো: মাজেদ মিয়া(৩২) পিতা: মো: দুলু মিয়া, গ্রাম: খেয়ারচর, যাদুর চর, রৌমারী ও মো: রাজু মিয়া(৩৩) পিতা: মৃত: মফিজুল হক, গ্রাম: কোমরভাঙ্গি, রৌমারী, কুড়িগ্রামকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুছা মিয়া জানান,আসামীদ্বয়ের নামে রাজিব পুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।আসামীদের সোমবার জেলা হাজতে পাঠানো হবে।