রংপুরে প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৬, ০৯:০৪ পিএম
রংপুরে প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

পীরগন্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব এ,টি,এম মাজহারুল আলম মিলনের নেতৃত্ব ও সভাপতিত্বে রংপুর জেলা পরিষদের নব-নিযুক্ত প্রশাসক সাইফুল ইসলামের সাথে পীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় রবিবার দুপুরে রংপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে প্রশাসক কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পারস্পরিক কুশলাদি বিনিময়ের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন এবং গণ-মাধ্যমের ভূমিকা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উক্ত মতবিনিময় সভায় স্থান পায়।  প্রশাসক সাইফুল ইসলাম সাংবাদিকদের সাথে আন্তরিক আলাপচারিতায় পীরগন্জ সহ সমগ্র রংপুর জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গণ-মাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকার গুরুত্বারোপ করেন। সাক্ষাৎ ও মতবিনিময় সভা টি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় হয়েছে বলে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব জানিয়েছেন

আপনার জেলার সংবাদ পড়তে