বরগুনার আমতলীতে মাপে তেল কম দেয়ার অভিযোগে রহমান ফিলিং স্টেশন এর মালিক কে ১০০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত । রবিবার বিকেলে আমতলী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল আলম এ অভিযান পরিচালনা করেন । তিনি আমার দেশ কে জানান,”এক লিটার তেলের বদলে ৮০০ গ্রাম তেল বিক্রির অভিযোগে জরিমানা করা হয় ।