ফুলবাড়ীতে শ্যালোমেশিন চালিত ট্রলির ধাক্কায় কৃষকের মৃত্যু

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৩০ মার্চ, ২০২৬, ০৭:৪৬ পিএম
ফুলবাড়ীতে শ্যালোমেশিন চালিত ট্রলির ধাক্কায় কৃষকের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শ্যালোমেশিন চালিত রুটপারমিটহীন বেপরোয়া চলাচলকারী ট্রলির ধাক্কায় এন্তাজ আলী (৫৫) নামের ্এক কৃষকের মর্মান্তি মৃত্যু হয়েছে। নিহত কৃষক ২ ছেলে ২ মেয়ের জনক ছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ফুলবাড়ী টু নাগেশ্বরী প্রধান সড়কের কলমদারটারী ইটভাটা সংলগ্ন এলাকায়। জানা গেছে, দুপুর ১ টার দিকে কলমদারটারী ইটভাটা সংলগ্ন ফুলবাড়ী টু নাগেশ্বরী প্রধান সড়ক দিয়ে যাচ্ছিলেন কৃষক এন্তাজ আলী। এ সময় বেপরোয়া চলাচলকারীশ্যালোমেশিন চালিত রুটপারমিটহীন একটি ট্রলি এন্তাজ আলীকে সাজোরে ধাক্কা দেয়। এ সময় কৃষক এন্তাজ আলী গুরুতর আহত হয়ে পড়লে পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন পুলিশি ঝামেলা এড়াতে তড়িঘড়ি করে নিহত কৃষকের মরদেহ বাড়িতে নিয়ে যান। এ রিপোর্ট লেখার সময় সোমবার দুপুর ২ টা ৩৫ মিনিটে ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈমের সঙ্গে এ বিষয়ে জানতে ফোন দেয়া হলে তিনি বলেন, এখন পর্যন্ত আমাকে এখনো কেউ জানায়নি।