রামেক হাসপাতালে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬, ০৪:৩৪ পিএম
রামেক হাসপাতালে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় সংক্রামক হাম রোগের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।সোমবার দুপুর ২টা থেকে মঙ্গলবার দুপুর ২টার মধ্যে তারা মারা যায়। রামেক হাসপাতাল সূত্রে গেছে, রাজশাহী মেডিকেল হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৯৮ শিশু চিকিৎসাধীন আছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১৬ জন। হাসপাতালটিতে এ পর্যন্ত হামের উপসর্গে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে । ডা. শংকর কুমার বিশ্বাস জানান, হামে আক্রান্ত শিশুদের ৫৫ শতাংশের বয়স ৬ মাসের নিচে। এটা উদ্বেগজনক। কারণ শিশুদের টিকা দেওয়া হয় ৯ মাস বয়সে। এ অবস্থায় সরকার ৬ মাসেই হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘হাম যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য আমরা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড ও আইসোলেশন কর্নার চালু করেছি। হাম থেকে জটিলতা বাড়লে আইসিইউ লাগতে পারে। এ জন্য জনবলসহ যা যা প্রয়োজন তা পেতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।’
আপনার জেলার সংবাদ পড়তে