পাবনার চাটমোহর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার আইনশঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে উপজেলার সমাজ শাহী মসজিদ ওয়াক্ফ এস্টটের পুকুর ইজারাকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের দুই পক্ষের বিরোধ ও সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করা নিয়ে আলেচনা করা হয়। একইসাথে এ ঘটনার সূত্র ধরে মানববন্ধনের নামে বিভ্রান্তি সৃষ্টির বিষয়ে করণীয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া মাদকদ্রব্য,সামাজিক বিরোধ,জ্বালানি তেলের সংকট,তেল মজুদ ও অধিক দামে তেল বিক্রিসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য দেন,থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার হোসেন,বীর মুক্তিযোদ্ধা ইগ্নাসিউজ গমেজ,পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান,ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ,সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু,মহিলা কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন হায়দার খান শান্ত,প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিঞা,জামায়াত নেতা তোরাব আলী বিশ্বাস,সোলায়মান হোসেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন,সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা প্রমুখ।