চরমোনাইর বার্ষিক মাহফিল সফল করুন-ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬, ০৭:৩৩ পিএম
চরমোনাইর বার্ষিক মাহফিল সফল করুন-ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সম্মেলন চরমোনাইর বার্ষিক মাহফিল সফলের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি ও দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও সেক্রেটারী আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার। উল্লখ্য যে, আগামী ১, ২, ৩ এপ্রিল বুধ, বৃহস্পতি ও শুক্রবার চরমোনাই মাদরাসা মাঠে এ মাহফিল শুরু হয়ে ৪ এপ্রিল শনিবার সকালে আখেরী মুনাজতের মাধ্যমে সমাপ্ত হবে। গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নগর নেতৃবৃন্দ মাহফিল সফলের আহ্বান জানিয়ে বলেন, চরমোনাইর বার্ষিক মাহফিল একটি ব্যতিক্রমধর্মী মাহফিল। এর মাধ্যমে অনেক মানুষ সহীহ দীনের সন্ধ্যান পেয়ে থাকেন। ৩ দিনের এ মাহফিলে হাজার হাজার মানুষ হেদায়াতের পথে ফিরে আসেন। যারা নামাজ, রোজা করতো না তারা নামাজ ধরেন এবং দাড়ি, টুপি পাঞ্জাবী পরিধান করে দীনের একজন সাচ্চা মুসল্লী হিসেবে পরিগনিত হোন। নেতৃবৃন্দ চরমোনাই মাহফিলের সার্বিক নিরাপত্তাসহ নির্বিগ্নে যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করার জন্যে প্রশাসনের প্রতি আহ্বান জানান। 

আপনার জেলার সংবাদ পড়তে