চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকা, হেলমেট পরিধান না থাকাসহ অন্যান্য কারণে কারণে ১১ মোটর সাইকেল আরোহীকে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী অপরটি সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা। ১১ জন মোটরসাইকেল আরোহীকে মোট ৭৩০০ টাকা অর্থদণ্ড দেন বিচারকরা।
মঙ্গলবার সকালে উপজেলার চৌডালা ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী। ৮ টি মামলায় তিনি ৬০০০ হাজার টাকা অর্থদণ্ড দেন। পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা। তিনি ৩টি মামলায় ১৩০০ টাকা অর্থদণ্ড দেন। সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ও ৯২(ক) ধারায় পৃথক ৮ টি মামলায় ৭৩০০ টাকায় জরিমানা করা হয়। এসময় অন্যান্য মোটরসাইকেল আরোহীদেরকে লাইসেন্স নবায়ন ও হেলমেট পরিধানের বিষয়ে সচেতন করা হয়।