রাজিবপুরে পেট্রোল সংকটে দিশেহারা আরোহী

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬, ০৮:৩৭ পিএম
রাজিবপুরে পেট্রোল সংকটে দিশেহারা আরোহী

গত কয়েকদিনে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার পেট্রোল সংকটে দিশেহারা হয়ে পড়েছে মোটরসাইকেল আরোহীগণ। 

এদিকে গত রাতে কিছু পেট্রোল আসলেও তা চড়া দামে বিক্রির অভিযোগ। 

রাজিবপুরের তিনটি এজেন্ট পাম্পে খোঁজ নিয়ে জানা গেছে গত তিন দিন থেকে তাদের কাছে কোন পেট্রোল মজুদ ছিল না। 

তবে গতকাল গাইবান্ধা থেকে ১ হাজার লিটার পেট্রোল আসার সাথে সাথে গভীর রাত থেকে অপেক্ষা করতে থাকে মোটরসাইকেল আরোহীগণ।

 ফলে লাইনে দাঁড়িয়ে থাকা ক্রেতারা ভোর চারটা থেকে সকাল আটটা পর্যন্ত পেট্রোল নেওয়ার জন্য সকল মোটরসাইকেল চালক রাজিবপুর বাজারে ও শিবের ডাঙ্গী বাজার ভিড় জমাতে দেখা গেছে।

অপরদিকে বটতলা এজেন্ট এর পাম্পে পেট্রোল না থাকায় ৩দিন যাবত পাম্পটি বন্ধ রয়েছে। 

মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন বলেন অতি চড়া দামে পেট্রোল কিনতে হচ্ছে। বর্তমান বাজার মূল্য প্রতি লিটার পেট্রোল ১১৭ টাকা থাকলেও তা বিক্রি করা হয়েছে ২০০ টাকা। এতে প্রশাসনের নজর নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের।

 অপরদিকে খুচরা বিক্রেতারা সুযোগ বুঝে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতি লিটার পেট্রোল ২০০ টাকা থেকে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি করছে।

এদিকে মোটরসাইকেলে আরোহী মনির হোসেন জানান, কি পরিমান তেল দেওয়া হচ্ছে তা জানা যাচ্ছে না । কত টাকার পেট্রোল নিবে তা শুনেই শিবের ডাঙ্গী বাজার থেকে এজেন্ট আলম ক্রেতাদের পেট্রোল দিয়েছেন । কাকে কত টুকো পেট্রোল দেওয়া হচ্ছে কেউ জানতে পারেনি। অপরদিকে মঙ্গলবার সন্ধ্যায় শিবের ডাঙ্গী বাজারে ভাই ভাই এন্টারপ্রাইজে ১৭০টাকায় পেট্রোল বিক্রির ব্যাপারে সহকারী কমিশনার ভূমি সায়েকুল হাসান খান জানান,আমি সরেজমিনে গিয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।

আপনার জেলার সংবাদ পড়তে