লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা মমিনুল হক

এফএনএস (জিন্নাতুল ইসলাম জিন্না; লালমনিরহাট) : | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬, ০৮:৪১ পিএম
লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা মমিনুল হক

‎লালমনিরহাট জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম মমিনুল হক।

‎মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক এক লিখিত আদেশে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

জানা গেছে, নবনিযুক্ত প্রশাসক মমিনুল হক দীর্ঘদিন ধরে লালমনিরহাটের স্থানীয় রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। সদর উপজেলা চেয়ারম্যান থাকাকালীন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার বিশেষ ভূমিকা ছিল। নতুন এ প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। মমিনুল হক জেলা পরিষদের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।