বাউফলে তরমুজের জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ১০:৫৪ এএম
বাউফলে তরমুজের জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২

বাউফলে তরমুজের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উজ্জল কর্মকার (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন মিজান গাজী ( ৪০) ও শামীম হাওলাদার (৩৫)  এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চন্দ্রদ্বীপের জালাল গাজী ও ফিরোজ গাজী নামের দু' জনকে  গ্রেফতার করেছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল তিনটার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উজ্জল কর্মকারকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত উজ্জল কর্মকার উপজেলার  কালাইয়া ইউনিয়নের  অজিত কর্মকারের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রদ্বীপ ইউনিয়নেন তরমুজের জমির টাকা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার  জেরে উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার  ঘটনা ঘটে।  এতে উজ্জল কর্মকার গুরুতর আহত হন। এলাকাবাসী উজ্জ্বলকে চিকিৎসার জন্য  বাউফল হাসপাতালে নিয়ে আসে। সন্ধ্যা সাতটার দিকে বাউফল হাসপাতালে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন  আহতরা হলেন-দাসপাড়া এলাকার শামিম হাওলাদার (৩৫) ও  বড় ডালিমার মিজান গাজী (৪০)। তাদের চিকিৎসা চলছে। এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম রাজ্জাক বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে